সাড়ে ৪ লাখ টাকা ফ্ল্যাট ভাড়া দিতেন সুশান্ত - The News Lion

সাড়ে ৪ লাখ টাকা ফ্ল্যাট ভাড়া দিতেন সুশান্ত

 


 অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে দুঃখিত সবাই। তাঁর ফ্যান থেকে শুরু করে বলিউড, রাজনৈতিক জগত থেকে শুরু করে খেলার দুনিয়া সবাই শোকস্তব্ধ।  অভিনেতা মুম্বাইয়ের একটি ডিলাক্স অ্যাপার্টমেন্টে থাকতেন। এখানে মোট ৪ টি ফ্ল্যাট ছিল।সেখানেই তিনি আত্মহত্যা করেন।  




সুশান্ত সিং রাজপুত সেই অ্যাপার্টমেন্টে থাকার জন্য  ডিপোজিট হিসেবে জমা রেখেছিলেন ১২ লক্ষ ৯৯ হাজার টাকা। অন্যদিকে ফ্ল্যাটের মাসিক ভাড়া দিতে হত ৪.৫১ লক্ষ টাকা। জানানো হয়েছে, ২০২২ সাল পর্যন্ত এই ফ্ল্যাটে থাকার কথা ছিল সুশান্তের।




 তবে এখন সেই ফ্ল্যাটটিকে চিরতরের জন্য ফাঁকা রেখে গেলেন তিনি।   সুশান্তর এক আত্মীয় জানিয়েছেন, এই বছরের নভেম্বরে বিয়ে করার কথা ছিল সুশান্তের। বাড়িতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তাঁর আগেই সুশান্ত সিং-এর এই আত্মহত্যায় শোকস্তব্ধ সবাই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.