অবশেষে মৃত্যুমিছিল রক্ষা পাচ্ছে আমেরিকা - The News Lion

অবশেষে মৃত্যুমিছিল রক্ষা পাচ্ছে আমেরিকা




আন্তর্জাতিক ডেস্কঃ       অবশেষে হয়তো মৃত্যুমিছিল থেকে রক্ষা পাচ্ছে আমেরিকা।  জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানের তথ্য থেকে জানা যাচ্ছে শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হল ৩৮২ জনের।  এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে এটাই আমেরিকায় একদিনে সর্বনিম্ন মৃত্যু। নইলে গত কয়েকদিন ধরে আমারিকায় মৃত্যু হচ্ছে প্রতিদিন গড়ে ৮০০ জনের। 




বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। রবিবার আমেরিকান সময় রাত সাড়ে ৮ টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৩ হাজারেরও বেশি।আর মৃতের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৭২৯




  করোনায় মৃত্যুর পাশাপাশি ধাক্কা খেয়েছে মার্কিন অর্থনীতি।  লাফ দিয়ে বাড়ছে বেকারত্ব। এর ফলে ট্রাম্প প্রশাসন এইচ ওয়ান বি ভিসা সহ বিদেশি কর্ম প্রার্থীদের জন্য সব রকমের ভিসা অনুমোদন বন্ধ করে দিতে পারে বলে সূত্রের খবর।  যদিও ওই খবরটিতে এইসব নাগরিকদের অসুবিধা হবে না বলে ইঙ্গিত দিয়েছে।  বিশেষত ট্রাম্পের আমেরিকা ফাস্ট নীতি এদের দুশ্চিন্তা বাড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.