সুশান্তের মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রীও - The News Lion

সুশান্তের মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রীও




 সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মানতে পারছেন না কেউ। তাঁর মৃত্যুর পর একের পর এক সামনে আসছে তাঁকে নিয়ে নানান তথ্য। এরই মধ্যে ২০১৮ তে কেরলের বন্যায় এক অনুরাগীর হয়ে তাঁর দান করা ১ কোটি  টাকা দেওয়ার কথা ইন্সটাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে।



বন্যার সময় তাঁর এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই পরিস্থিতিতে তিনি কিছু টাকা সাহায্য করতে চান, কিন্তু তাঁর কাছে টাকা নেই।  অনুরাগীর এই প্রস্তাব শুনে তাঁর পাশে দাড়িয়েছিলন সুশান্ত সিং রাজপুত। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও তারকার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।



তিনি লিখেছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে তিনি গভীরভাবে দুঃখিত। পাশপাশি বন্যায় অর্থ সাহায্যের উল্লেখও করেছেন তিনি। মাত্র ৩৪ বছর বয়সে রহস্যজনক ভাবে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.