বিশ্বজুড়ে করোনায় মৃত ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার - The News Lion

বিশ্বজুড়ে করোনায় মৃত ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার


 

আন্তর্জাতিক ডেস্ক :         করোনায় বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা চার লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৬৫৫ জন। আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৮৮২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫১ লাখ ২১ হাজার ৩৭ জন। এখনও বিশ্বের ২১৩টি দেশ করোনায় আক্রান্ত হয়েছে।২০১৯ সালের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।





 ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৪১৮ জন। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।  আর এই আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ২৪ লাখ ৫৬ হাজার ৬৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ২৪ হাজার ১৭৯ জনের। মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৩০ জনের।





আর আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৬৩১ জন। তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬ হাজার ৮৬২ জন। এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৯ হাজার ৪১০ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৭৩১ জনের মৃত্যু ও এক লাখ ৬১ হাজার ৩৪৮ জন আক্রান্ত হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.