আজ বিশ্ব জাগলার দিবস - The News Lion

আজ বিশ্ব জাগলার দিবস



.
সেতু নিউজঃ    সার্কাসে বা মেলায় একটা লোককে আমরা প্রায়ই দেখতে পাই যে অনেকগুলো বল বা বোতল নিয়ে বাতাসে ছুড়ে মেরে ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে। এই খেলাটার নাম জাগলিং। যিনি এই কসরত দেখান তার নাম জাগলার। কসরত দেখানোর সময় তার দুই হাতে কম করে হলেও তিনটা বল, বোতল বা অন্য কিছু থাকে। জাগলার দুইটি বস্তু দুই হাতে রাখেন বাকিগুলো বাতাসে ঘুরতে থাকে। খুব দ্রুত তিনি হাতের বস্তুকে বাতাসে ছুড়ে দেন এবং বাতাসে মুক্তভাবে পরতে থাকা বস্তুটিকে লুফে নেন।



জাগলিং এর কসরত দেখিয়ে মানুষকে মুগ্ধ করার প্রচলন অনেক প্রাচীন, ১৫শ শতকে মিশরে জাগলিং করা হতো এমন নিদর্শন রয়েছে। অনেকের ধারণা এর গোড়াপত্তন মিশরেই আবার অনেকেই বলেন অন্য কোথাও, মিশরের সমৃদ্ধ সভ্যতা এবং লিখিত রূপে ইতিহাস থাকার কারণে এটি মিশরে এসে স্বীকৃতি পায়। 




আমেরিকাতে এখনও খুব সফলতার সঙ্গে এসব জাগলিং-এর অনুষ্ঠান হয়। দলে দলে লোক সেইসব অনুষ্ঠান দেখতে যায়। আবার মেলা যেটাকে ওরা ওদের ভাষায় ওরা কার্নিভাল বলে সে ধরণের অনুষ্ঠানেও জাগলারদের দেখা যায়।



১৯৭৫ সালের ১৭ জুন তারিখে সারা পৃথিবীর জাগলাররা মিলে একটি সংগঠন তৈরি করেন। নাম দেন, 'ইন্টারন্যাশনাল জাগলার্স এসোসিয়েশন' বা জাগলারদের আন্তর্জাতিক সংগঠন। এ সংগঠনের কাজ হচ্ছে সারা পৃথিবীর মানুষকে এই দারুণ কসরতটি সম্পর্কে জানানো এবং সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাগলারদের সহায়তা করা নিজেদের মধ্যা ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা। সে লক্ষ্যে ১৯৯৫ সালে তারা ১৭ জুন তারিখটাকে “বিশ্ব জাগলিং দিবস” ঘোষণা করেন, যেন সারা বিশ্বময় তারা জাগলিং এর বিষয়টা ছড়িয়ে দিতে পারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.