লাদাখ সীমান্তে উড়ছে চিনুক হেলিকপ্টার
ভারত চিন সীমান্তে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে।
ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দিয়েছেন, চিন ভারতের একচুল
ভূখন্ড দখল করতে পারেনি। এই অবস্থায় ভারত চিন সীমান্তে সেনা বহর বাড়াচ্ছে ভারত।
লাদাখ সীমান্তে প্রবল হচ্ছে যুদ্ধ সম্ভাবনা।
এবারে লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ঘোরাঘুরি করতে দেখা গেলো ভারতীয়
বাহিনীর অন্যতম বিধ্বংসী হেলিকপ্টার চিনুক। পাশাপাশি ইন্দো-চিন
নিয়ন্ত্রণরেখায় এবার যুদ্ধবিমান নিযুক্ত
করলো ভারত।
লাদাখের আকাশসীমায় বিশেষ নজরদারিরের দায়িত্ব রয়েছে ভারতের পিআইটআই
বিমান। আকাশ থেকে সমুদ্রের তলদেশে ডুবোজাহাজ খুঁজতে সক্ষম এই বিমান ডোকোলাম
বিবাদের সময়েও অজরদারি চালিয়েছিলো। পিএইটআই বিমানে ভূমি ও জল থেকে ছোঁড়া
অস্ত্রকে ঠেকানোর প্রযুক্তি রয়েছে। মার্কিন নৌসেনা এই বিমান ব্যাবহার করে।
অন্যদিকে গালওয়ান সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে চিনও।
ভারতের দাবি, স্যটেলাইট
চিত্রে দেখা গিয়েছে, সীমান্তে নির্মাণকাজের জন্য কাঁচামাল মজুদ করছে চিনের সেনা।
পাশাপাশি, প্যাংগং সোতেও চিন সেনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। তবে প্যংগং
এলাকাকে নিজেদের কাছে ধরে রাখতে প্রস্তুত ভারতও। প্যাংগংয়েও সেনা পাঠিয়েছে ভারত।
ভারতের দাবি, গালওয়ান উপত্যকায় প্রায় ১০০ তাঁবু গেড়েছে চিনের পিপলস লিবারেশন
আর্মি।
এছাড়া ডেমচকের কাছাকাছি এলাকাতেও সেনা সমাবেশ বাড়িয়েছে চিন। চিনের সামরিক
ততপরতার জেরে সীমান্তে সেনা সমাবেশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

Post a Comment