১০ টাকায় ১০ রকমের সবজির হাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের দাড়িওয়ালা নেতাজী সংঘের এর উদ্যোগে করোনা ভাইরাস এর মোকাবিলায় লক ডাউন পরিস্থিতিতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো অভিনব পন্থায়।
সমাজের লকডাউন ফলে অনেক মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন তৎসহ কর্মহীন হয়ে পড়েছেন তাই তারা এইসব মানুষগুলো পাশে থাকার জন্য শুরু করলো"১০ টাকায় ১০ রকমের সবজির হাট"।
যার মাধ্যমে আটটি গ্রামের ৩০০ মানুষদের এই সুবিধা দেওয়া হল , ১০ টাকার বিনিময়ে সবাই এক ব্যাগ ভর্তি ১০ রকমের সবজি নিয়ে গেলো।

Post a Comment