করোনা সংক্রমণে চিনকে টপকে গেলো মহারাষ্ট্র রাজ্য
দেশজুড়ে আনলক ১ শুরু হতেই ব্যাপকহারে বেড়ে গিয়েছে করোনা
সংক্রমণ। সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য
অনুযায়ি দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জনে।
করোনায় মৃত্যু বেড়ে পৌঁছে গিয়েছে ৭ হাজার ১৩৫ জনে।
তবে ভারতে একদিকে যেমন বাড়ছে করোনা
আক্রান্তের সংখ্যা তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনা
মুক্ত হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন মানুষ। করোনা সংক্রমণ ক্রমশই গ্রাস করছে
ভারতকে। সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। লকডাউনেও আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ।
আক্রান্তের ন্রখে একের পর এক দেশকে টপকে যাচ্ছে ভারত।
তবে ভারতে করোনা সংক্রমনে সবথেকে
ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র রাজ্যের। করোনা
আক্রান্তের নিরিখে ইতিমধ্যেই দেশটিতে চিনকে টপকে গিয়েছে শুধুমাত্র মহারাষ্ট্র
রাজ্য। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রামত হয়েছেন ৩,০০৭ জন।
মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ৮৫ হাজার ৯৭৫ জন। যারমধ্যে ম্ররত্যু হয়েছে ৩০৬০
জনের।
মহারাষ্ট্রের পরে করোনা আক্রান্তের নিরিখে
রয়েছে তামিলনাড়ু রাজ্য। সেখানে নতুন করে ১ হাজার ৫১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ফলে তাম্লনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা
গ্যে দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৬৭ জনে। মারা গ্যেছেন ২৬৯ জন। ভারতের রাজধানী
দিল্লিতে সোমবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৬৫৪ জন। যার
মধ্যে মারা গিয়েছেন ৭৬১ জন। গুজরাতে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ৫৯২ জন।
মৃত ১ হাজার ২১৯ জন।
এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যেও ক্রমশ করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রামিত হয়েছেন ৪৪৯ জন। ফলে এই পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৮৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯৬ জন। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি করোনা আক্রান্ত হচ্ছে কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে।

Post a Comment