শিল্পা শেঠীর জন্মদিনে রইল তাঁর জীবনের ফিরে দেখা কিছু স্মৃতি - The News Lion

শিল্পা শেঠীর জন্মদিনে রইল তাঁর জীবনের ফিরে দেখা কিছু স্মৃতি



বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল শিল্পা শেঠী। ১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে 'বাজিগর' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক তার। তবে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালে, 'আগ' চলচ্চিত্রে।




এই অভিনেত্রী তার দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের। বলিউডের প্রায় ৪০টি, এছাড়া তামিল, তেলেগু এবং কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।




শিল্পা শেঠী ২০০০ সালে 'ধাড়কান' এবং ২০০২ সালে 'রিস্তে' চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুণ্য প্রদর্শন করেন। ২০০৪ সালে 'ফির মিলিঙ্গে' চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ফিল্ম ফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন।




শিল্পা শেঠীর উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হলো-গাতে রাহে মেরা, আও প্যায়ার কারে, ম্যায় খিলাড়ি তু আনাড়ি, গ্যাম্বেলার, ছোটে সরকার, হিম্মত, সহসা বিরুদু সাগারা কন্যা, তরকিব।
বলিউডের গুনী এই অভিনেত্রী জন্মগ্রহণ  করেছেন ১৯৭৫ সালের ৮ জুন। সে হিসেবে আজ তার জন্মদিন। শিল্পা শেঠীকে জন্মদিনের শুভেচ্ছা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.