হাল্কা ও স্বাস্থ্যের জন্য উপকারী প্রাতঃরাশ চিড়ের পোলাও
উপকরণ
২ কাপ চিড়ে
২ মাঝারি আকারের পেঁয়াজ, কুচি
এক মুঠো চিনাবাদাম
১ চা চামচ সরিষা
১ চা চামচ হলুদ গুঁড়ো
একটি লেবুর রস
লবন স্বাদমতো
কয়েকটি কারি পাতা
২ টি সবুজ লংকা কুচি
৪ টেবিল চামচ অলিভ অয়েল
এক মুঠো ধনে পাতা, কাটা
কিভাবে তৈরী করতে হবে
চিড়ে ধুয়ে জল ঝরিয়ে নিন।
একটি তাওয়া তে অলিভ অয়েল দিন।
সরষের বীজ, চিনাবাদাম এবং কারী পাতা দিন। এটি ১০ সেকেন্ডের জন্য ভাজা হতে দিন।
পেঁয়াজ কুচি দিন এবং হাই ফ্লেমের উপর ১ মিনিট রান্না করুন।
চিড়ে দিন, নুন এবং হলুদ দিয়ে ভাল করে মেশান।
সবুজ লংকা কুচি দিন এবং মাঝারি ফ্লেমের উপর ৫ মিনিট জন্য রান্না করুন।
গ্যাস থেকে নামিয়ে নিন এবং একটি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Post a Comment