কর্মরত অবস্থায় অস্থায়ী বিদ্যুৎ কর্মীর মৃত্যু
আজ বুধবার দুপুর তিনটে নাগাদ, নদীয়া জেলার শান্তিপুর ব্লকের হিজলী মুসলিম পাড়া গ্রামের ৩২ বছর বয়স্ক আসাদুল শেখ কর্মরত অবস্থায় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান।
ওই এলাকারই এগারো হাজার ভোল্টেজের হাইটেনশন তারে কাজ করছিলেন আসাদুল। ঘটনা ঘটার সাথে সাথে বাগআঁচড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে জানা যায়।
এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিদ্যুৎ কর্মীদের কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এলাকাবাসী। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

Post a Comment