বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রকাশ আবহাওয়া দফতরের - The News Lion

বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রকাশ আবহাওয়া দফতরের




 আজ বেশ কয়েকটি এলাকায় খুবই সামান্য বৃষ্টি এবং ঝড়ের আভাষ দিল আবহাওয়া দফতর।   আবহাওয়ার পরিবর্তন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।




 সোমবার থেকে দক্ষিণবঙ্গে দুএক পশলা বৃষ্টির মাধ্যমে আবহাওয়ার পরিবর্তন ঘটে ফের গরম পড়তে পারে। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বুধবার অবধি চলতে পারে এই বৃষ্টি।   শহরের তাপমাত্রা রবিবার সকাল থেকেই কিছুটা বাড়ছে।




গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরের তাপমাত্রা সামান্য হলেও কমতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।  তবে সকালের দিকে রোদের তাপ বৃদ্ধি পেলেও, বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় সামান্য ঝড় সেইসঙ্গে বজ্রপাতযুক্ত বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান দিল হাওয়া অফিস।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.