বৃদ্ধ পিতাকে অভুক্ত ও উলঙ্গ করে মারধর করার অভিযোগ ছেলের বিরুদ্ধে
হরিদেবপুরে সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে দিনের পর দিন খেতে না দিয়ে উলঙ্গ করে মারধর অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। বৃদ্ধর নাম দেবদাস হালদার (৬৫)। পেশায় তিনি ব্যাঙ্ক কর্মচারী ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে বাবাকে এক ঘরের মধ্যে অভুক্ত অবস্থায় রেখে তাকে মারধর করতো ছেলে সুরজিৎ হালদার।
স্থানীয় লোকেদের সন্দেহ হলে তাদের বাড়ির জানলা দিয়ে দেবদাসবাবুর অসহায় অবস্থা দেখতে পান। আর তারাই সঙ্গে সঙ্গে তারা হরিদেবপুর থানায় খবর দেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে।
Post a Comment