আয়হীন মূক ও বধিরদের পাশে আস্থা অশোকনগর - The News Lion

আয়হীন মূক ও বধিরদের পাশে আস্থা অশোকনগর





লকডাউনের সময় অসহায় মানুষের পাশে যেভাবে ছিলো, ঠিক তেমনই আনলক ফেজেও মানুষের পাশে দাঁড়িয়েছে আস্থা অশোকনগর। এবার এই সমাজসেবী সংগঠন বিশেষভাবে সক্ষম মূক ও বধির মানুষের হাতে খাদ্য সামগ্রী ও সাবান তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। 




আনলক ফেজে সরকারি ও বেসরকারি বহু সংস্থা কাজ শুরু করলেও হকারি পেশায় যুক্ত মূক ও বধিরদের অধিকাংশেরই আয় বন্ধ। ট্রেন বন্ধ থাকার ফলে এই মূক ও বধিররা পরিবার নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। রবিবার দুপুরে হাবরা মূক ও বধির সমিতির দফতরে প্রায় ১০০ মূক ও বধিরের হাতে খাদ্য সামগ্রী ও সাবান তুলে দিল আস্থা অশোকনগর। 





এদিন আস্থার পক্ষে কিরণ চ্যাটার্জি জানান, প্রতি মাসেই অসহায় এই মূক ও বধিরদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেবেন তারা। এছাড়াও এদের সন্তানদের পড়াশুনা অব্যাহত রাখতে তাদের হাতে শিক্ষা সামগ্রীও তুলে দেবে আস্থা অশোকনগর। মূক ও বধিরদের বেশিরভাগই ট্রেনে হকারি করেন। তারা নিদারুণ কষ্টের মধ্যে দিনযাপন করছেন।





 লকডাউনের পর বিভিন্ন সংস্থা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ত্রাণ দিলেও বিশেষভাবে সক্ষম এই মানুষদের পাশে কেউই সেভাবে এগিয়ে আসেননি। সেদিক থেকে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আস্থা অশোকনগর।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.