নববারাকপুর কলোনী বয়েজ স্কুলের আয়োজনায় ত্রাণ বিতরণ
শুধু শিক্ষাই নয়, শিক্ষার
পাশাপাশি ছাত্রদের আর্ত মানুষের সেবায় উদ্বুদ্ধ করতে এবারে অনবদ্ধ প্রয়াসের দিশা
দেখালো উত্তর ২৪ পরগনা জেলার নববারাকপুর কলোনী বয়েজ হাইস্কুল। এই স্কুলের আয়োজনায়
স্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের উদ্যোগে দুই মাসেরও বেশি সময় ধরে এলাকার দুঃস্থ ও
গরীব মানুষদের ত্রান দেওয়া কর্মযজ্ঞ চলছে।
রবিবার সেই কর্মযজ্ঞের অষ্টম দফা ত্রাণ
দেওয়া হলো স্কুল প্রাঙ্গন থেকে। সামাজিক দুরত্ব বজায় রেখেই এদিন অসহায় গরীব মানুষদের
মধ্যে ডাল, আটা, আলু। পেয়াজ, তেল, লবণ,
মুড়ি বিস্কুট, সোয়াবিন, সাবাল এবং ত্রিপল বিলি করা হয়। একদিনে দেশজুড়ে করোনা সংকট,
আর সেই সংকট মোকাবিলায় লকডাউনে যখন মানুষ কর্মহীন হয়ে পড়ছেন, সেই কর্মহীন অসহায়
মানুষদের কথা ভেবে এলাকার দুঃস্থ পরিবার গুলির পাশে থাকতেই নববারাকপুর কলোনী বয়েজ
হাইস্কুলের ডাকে স্কুলের প্রাক্তন ছাত্রদের এই উদ্যোগ।
এদিন স্কুল চত্বরে ত্রাণ
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট নির্মল বসু।
তিনি জানান, স্কুলের উদ্যোগে প্রাক্তন ছাত্রদের এই ধরনের কর্মকান্ড আমাদের সকলের
কাছে গর্বের। এদিন স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ বিশ্বাস এই কর্মকান্ডের জন্য।
স্কুলের প্রাক্তন ছাত্রদের ধন্যাবাদ
জানান।
পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক
এবং স্কুল পরিচালনা স্পমিতির সদস্য বরুন চন্দ্র দেবনাথ। উপস্থিত ছিলেন স্কুল
পরিচালনা সমিতির সমীর শীল। এছাড়াও উপস্থিত
ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র সজ্ঞঠনের তরফে শিক্ষক অম্লান দাশগুপ্ত সহ স্কুলের
প্রাক্তন ছাত্ররা।

Post a Comment