বারাসাত ১ নম্বর ব্লক তূনমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির - The News Lion

বারাসাত ১ নম্বর ব্লক তূনমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির




বারাসাত  ১ নম্বর ব্লক তূনমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠানে বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানালেন যুব নেতা নাজিবুল্লাহ সরদার।  লক ডাউন ও আমফানে তূনমূল দল মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন বলে তিনি জানান।




বামনগাছিতে বিজেপির মিছিলের পর তূনমূল এর মিছিলে ডবল লোক জমায়েত না হলে তিনি দল ছাড়ারও চ্যালেঞ্জ জানান।  এখনও অবদি বিজেপির কোনো নেতার প্রতিক্রিয়া মেলেনি।  রাজনৈতিক মহলের মতে নাজিবুল্লাহ সরদার, বিভিন্ন সমাজসেবা কাজ করে চলেছেন এবং প্রভাব শালী ছাত্র যুব নেতা হিসেবে তার পরিচিত আছে।



 কিছু দিন আগে  সুন্দর বনে ও ত্রান বিলি করতে তাকে দেখা গিয়েছিল। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, জেলার নেতা নারায়ণ গোস্বামী, ছাত্র পরিষদের জেলা সভাপতি বানী ব্রত চক্রবর্তী, বারাসাত শহর যুব সভাপতি দেবাশীষ মিত্র, বারাসাত ব্লক তূনমূল সভাপতি রবিউল ইসলাম, ছোটজাগুলিয়া অঞ্চল প্রধান নুরুল ইসলাম, বারাসাত ব্লক যুব সভাপতি রবিউল আলম, ছাত্র সভাপতি শুভরাজ আলম।  রক্তদান শিবিরটিতে প্রায় ৬০  জন রক্তদান করেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.