আর মাত্র কয়েক ঘন্টার মধ্য পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট উল্কা - The News Lion

আর মাত্র কয়েক ঘন্টার মধ্য পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট উল্কা



আর মাত্র কয়েক ঘন্টার মধ্য পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট উল্কা। আজ ২৪ জুন রাত ১২ টা ১৫ মিনিটে পৃথিবীর সবথেকে কাছাকাছি হবে  এই গ্রহাণুটি।এই উল্কাটির গতি এত বেশি যে এটি যদি সমুদ্রে পড়ে তবে সুনামির সৃষ্টি হতে পারে।আর যদি এটি ভূপৃষ্টে পড়ে তবে বহু কিলোমিটার এলাকা ধ্বংস হয়ে যাবে।




এই গ্রহাণুটির গতি প্রতি সেকেন্ডে ১৩ কিলোমিটার।  অর্থাৎ প্রতি ঘন্টা প্রায় ৪৬,৫০০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে এই উল্কা।



এই গ্রহাণুর নাম ২০১০ এনওয়াই ৬৫। এটি লম্বা প্রায় ১০১৭ ফুট।  মার্কিন মহাকাশ সংস্থা নাসা অনুমান করেছে, এটি এটি পৃথিবী থেকে প্রায় ৩৭ লক্ষ কিলোমিটার দূর থেকে বেরিয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.