ভারতের ভুখন্ডকে মানচিত্রে অন্তর্ভুক্ত করলো নেপাল, তীব্র অসন্তোষ ভারতের - The News Lion

ভারতের ভুখন্ডকে মানচিত্রে অন্তর্ভুক্ত করলো নেপাল, তীব্র অসন্তোষ ভারতের




ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত অঞ্চলকে নিজেদের অংশ বলে দেখিয়ে নতুন ম্যাপ প্রকাশ করেছে নেপাল। নেপালের এই পদক্ষেপের কড়া সমালোচনা করলো ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।


ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, নয়াদিল্লি গোটা বিষয়টিকে একেবারেই সমর্থন করছে না। নেপালের এই কাজ নিয়ে ভারত যে অসন্তুষ্ট তা সাফ জানিয়ে দিয়েছে ভারত। ফলে নেপাল ও ভারতের মধ্যে ভাঙ্গন তৈরি হতে শুরু করেছে।


অনুরাগ শ্রীবাস্তব বলেন, নেপালের এই নতুন ম্যাপ একেবারেই বাস্তবসম্মত নয়। কোনও তথ্য প্রমাণের ভিত্তিতে এটা তৈরি করা হয়নি। ভারত ও নেপালের মধ্যে যে আলোচনার রাস্তা খোলা ছিলো, তাকে জটিল করে ফেললো এই ম্যাপ। উল্লেখ্য, গত শনিবার ভারতের কালাপানি, লিমপিয়াধুরা এবং লিপুলেখ এই তিনটি অংশকে নিজেদের বলে দাবি করে নয়া মানচিত্র প্রকাশ করে নেপাল সরকার। নেপালের জাতীয় আইনসভায় সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ করিয়ে নেয় নেপাল সরকার।


এরই মাঝে গত শুক্রবার ভারতের বিহার নেপাল সীমান্তে নেপালি পুলিশের গুলিতে এক ভারতীয় যুবকের মৃত্যু ঘটে। সেই উত্তেজনার মধ্যেই নয়া বিতর্কিত মানচিত্র প্রকাশ করে নেপাল। প্রসঙ্গত, গত শনিবার নেপালের ২৭৫ আসন বিশিষ্ট সংসদে এই বিলের পক্ষে ভোট পড়ে মোট ২৫৮ টি। সংবিধান সংশোধনী এই বিল পাশ করতে বিশেষ অধিবেশন ডাকে নেপাল সংসদ। বিরোধী নেপাল কংগ্রেস সেই বিল সমর্থনে সম্মতি দিয়েছিলো।


এই বিল পাশ হওয়ার ফলে স্বভাবতই কূটনৈতিক উত্তেজনা বাড়বে ইন্দো নেপাল সম্পর্কের মধ্যে। এদিকে ভারত নেপাল সীমান্ত নিয়ে নেপালের বাড়বাড়ন্তের পিছনে অন্য কোনও শক্তি কাজ করছে বলে ইঙ্গিত দিয়েছিলেন ভারতের সেনাপ্রধান।


ভারতের সেনাপ্রধান এম নারভাবে জানান, নেপালের এই আস্ফালনের পিছনে রয়েছে প্রত্যক্ষভাবে চিনের মদত। কাঠমান্ডু এবং নয়াদিল্লির মধ্যে সুসপম্পর্কে চিড় ধরাতে চাইছে চিন। সেই পথেই হেঁটে বেজিং চাইছে কোনও একটি ইস্যুকে সামনে এনে ভারতের বিরুদ্ধে নেপালকে উস্কে দিতে।        

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.