দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১১ হাজার ৯২৯ জন, মৃত ৩১১
করোনা আক্রান্তের নিরিখে প্রতিদিনই রেকর্ড গড়ছে ভারত। ভারতে এখন করোনা সংক্রমণে
বিশ্বের মধ্যে চার নম্বরে অবস্থান করছে। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন মোট
১১ হাজার ৯২৯ জন। যা এযাবতকালের মধ্যে আক্রান্তের নিরিখে রেকর্ড।
নতুন আক্রান্তের
ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ২০ হাজার ৯২২ জনে।
আক্রান্তের পাশাপাশি ভারতে লাফিয়ে বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যাও। শেষ ২৪
ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৩১১ জন। ফলে মোট মৃতের সংখ্যা
পৌঁছে গিয়েছে ৯ হাজার ১৯৫ জনে।
দেশে করোনা অ্যাক্টিভ কেস বর্তমানে রয়েছে ১ লক্ষ
৪৯ হাজার ৩৪৮ টি। যারমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬২ হাজার ৩৭৯ জন। ভারতের
কেন্দ্রীয় সরকার মনে করছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত এবং
উত্তরপ্রদেশে আগামী দুই মাসে অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছে সরকার।
রাজধানী দিল্লি সহ দেশের একাধিক রাজ্য যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেই
বিষয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত
শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, প্রিন্সিপাল সেক্রেটারি সহ অনেকে
বৈঠক সারেন।
এদিকে করোনা সংক্রমণে ভয়াবহ অবস্থা নিয়েছে মহারাষ্ট্র রাজ্য। শুধু মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১
লক্ষ ৪ হাজার ৫৬৮ জনে। এরপরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ।

Post a Comment