লকডাউন নিয়ম লঙ্ঘন করা পাবলিকের জন্য কড়া দাওয়াই উত্তরাখন্ড সরকারের - The News Lion

লকডাউন নিয়ম লঙ্ঘন করা পাবলিকের জন্য কড়া দাওয়াই উত্তরাখন্ড সরকারের




পর্যটন নির্ভর রাজ্য উত্তরাখণ্ডে এখন পর্যন্ত করোনার থাবা দৃঢ় হয়নি। সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭০০ জন ও মৃত্যু হয়েছে ২১ জনের।  রাজ্যের বেশিরভাগ লোককে মাস্ক ছাড়াই রাস্তায় ও বাজারে ঘুরে বেড়ানো, লকডাউন নিয়ম লঙ্ঘন করতে দেখা যাচ্ছিল।




এরপরেই কড়া দাওয়াই দিল উত্তরাখন্ড সরকার। স্পষ্ট জানানো হল, যদি কেউ প্রকাশ্যে পাবলিক প্লেসে মাস্ক না পড়েন সেক্ষেত্রে ৬ মাসের জেল এবং ৫০০০ টাকা জরিমানা হতে পারে।




 বাইরে বেরোনোর ​​সময় বেশ কয়েকটি রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অনেক রাজ্য মাস্ক না পড়লে ফাইনের ঘোষণা করেছেন। শনিবার রাজ্যপাল বেবি রানী মৌর্য এই সিদ্ধান্তে অনুমতি দিয়েছেন।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.