রথযাত্রা উপলক্ষে ছুটি ঘোষনা করলো রাজ্য সরকার
রথযাত্রা উপলক্ষে ছুটি ঘোষনা করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রথযাত্রায় রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটি থাকছে। মঙ্গলবার রাজ্যের সব সরকারি দফতর বন্ধ থাকবে। সোমবার রাজ্যের অর্থ দফতরের সচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, রথের দিন রাজ্যের সরকারি সমস্ত দফতরে ছুটি থাকবে।
রাজ্য সরকার একইসঙ্গে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রথযাত্রা হোক বা রথের মেলা কোনও জায়গাতেই জমায়েত করা যাবে না। রথ দেখতে গেলেও দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে যেতে হবে। সংক্রমণ থেকে নিরাপদ থাকতেই রাজ্য সরকার এ ব্যাপারে কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আরও পড়ুন করোনার নমুনা সংগ্রহের কেন্দ্র চালু হল মধ্যমগ্রামে
রাজ্যের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারি দফতর, পুরনিগম ও পুরসভা, গ্রাম পঞ্চায়েত, সরকার পরিচালিত অন্য প্রতিষ্ঠানও এদিন বন্ধ থাকবে।

Post a Comment