ভক্ত এবং পুণ্যার্থী ছাড়াই কামাখ্যা মন্দিরে শুরু হয়ে গেল বার্ষিক অম্বুবাচি মেলা - The News Lion

ভক্ত এবং পুণ্যার্থী ছাড়াই কামাখ্যা মন্দিরে শুরু হয়ে গেল বার্ষিক অম্বুবাচি মেলা






ভক্ত এবং পুণ্যার্থী ছাড়াই সোমবার থেকে অসমের কামাখ্যা মন্দিরে শুরু হয়ে গেল বার্ষিক অম্বুবাচি মেলা।  চলবে ২৫ জুন বৃহস্পতিবার পর্যন্ত। এই বছর করোনা সংক্রমণের কারনে   মন্দির কর্তৃপক্ষ মন্দির চত্ত্বরে কোনও সাধু, সন্ন্যাসী ও ভক্তদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।






 কামাখ্যা মন্দিরের দলুই বা প্রধান পুরোহিত মোহিত চন্দ্র শর্মা বলেন, '‌সোমবার সকাল ৭টা ৫৩ মিনিট থেকে নিবৃতি সহ অম্বুবাচি শুরু হয়ে গিয়েছে। মন্দিরের গর্ভদ্বার এখন তাই বন্ধই থাকবে।’‌ তিনি বলেন, '‌আমাদের জন্য এটা অস্বাভাবিক পরিস্থিতি। আমাদের জীবনে এ ধরনের দৃশ্য কোনওদিনই দেখিনি। এর কারণ হল করোনা ভাইরাস।’‌


আরও পড়ুন    রথযাত্রা উপলক্ষে ছুটি ঘোষনা করলো রাজ্য সরকার 


প্রতি বছর  কামাখ্যা মন্দিরের অম্বুবাচী উৎসবে যোগ দিতে সামিল হন ২৫ লক্ষেরও বেশি দর্শনার্থী, যা এ বছর বাতিল করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.