ধেয়ে আসছে ঘুর্ণীঝড় - The News Lion

ধেয়ে আসছে ঘুর্ণীঝড়




আমফানের স্মৃতি ভুলতে না ভুলতেই ফের ঘুর্ণীঝড়ের পূর্বাভাস আবহাওয়া দফতরের। গ্রামের দিকে বহু মানুষ এখনও গৃহহীন, বিদ্যুৎহীণ। এত বড় বিপর্যয় সহজে সেরে ওঠা সম্ভব নয়। চেষ্টা চলছে। কিন্তু তারই মাঝে ফের একবার ঘুর্ণীঝড়ের ভ্রকুটি।




 মৌসম ভবন জানাচ্ছে, ওডিশার উপকূলে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। সেটি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন আবহহাওয়াবিদরা। তবে এই সাইক্লোনের অভিমুখ কোন দিকে তা আগামী তিন দিনের মধ্যে তার গতিপ্রকৃতি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।




 আগামী বৃহস্পতিবারের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এটি সাইক্লোনের রূপ নেবে কিনা। পাশাপাশি বোঝা যাবে এর অভিমুখও। তবে ওডিশাকে ইতিমধ্যে সতর্ক থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর।  আজ  সাংবাদিকদের মুখোমুখি হন আবহাওয়াবিদরা। তাঁরা জানাচ্ছেন, উত্তর ওডিশা ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণের দিকে ঝুঁকে অবস্থান করছে।       আগামী ৭২ ঘন্টায় সেটি ধীরে ধীরে সেটি উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.