করোনায় সুস্থতার হার বাড়ছে বাংলায় - The News Lion

করোনায় সুস্থতার হার বাড়ছে বাংলায়





করোনায় সুস্থতার হার ক্রমশ বাড়ছে বাংলায়। করোনায়  সুস্থতার হার  ছাড়িয়ে গেল ৬০ শতাংশ।  সোমবার  রাজ্যের  করোনা বুলেটিনে জানানো হয়েছে, করোনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৬০.৫০ শতাংশ।






রাজ্য   স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ৪১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৩ হাজার ৯৪৫। এদিন ৪১৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৪ হাজার। রাজ্যে মোট করোনা সংক্রমিত ১৪ হাজার ৩৫৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৯। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের।






মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪৩৫৮ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৫১০২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩৯০ জন। মোট করোনা মুক্ত হলেন ৮৬৮৭ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৬০.৫০ শতাংশ।


আরও পড়ুন   ধেয়ে আসছে ঘুর্ণীঝড় 



করোনা   আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৪৭৩৪। এদিন ৮১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ২১৪৫। এদিন আক্রান্ত হয়েছেন ৬০ জন। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২০৪৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৪ জন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.