মঙ্গলবারের রাশিফল - The News Lion

মঙ্গলবারের রাশিফল



মেষ রাশি: 
বিষণ্ণতা আপনাকে গ্রাস করবে। অর্থ উপার্জন করবেন- কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে। পারিবারিক দায়বদ্ধতায় মনোযোগ দিন। কারও অবহেলা আপনাকে বিষণ্ণ করে তুলতে পারে।  বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। 

বৃষ রাশি: 
কেনাকাটায় আজ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় সমাগমে পারিবারিক কাজ কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরের কোনো সুখবর আপনার কাজের গতিকে বাড়িয়ে দিতে পারে।

মিথুন রাশি: 
নিজের কর্মস্থল বা ব্যবসায়িক ক্ষেত্রে সতীর্থ বিপরীত লিঙ্গের সহযোগিতা না চাওয়াই উত্তম হবে। তরুণদের আজ সামাজিক কাজে মনোনিবেশ কল্যাণ বয়ে আনবে। কারও কারও ক্ষেত্রে বৈদেশিক চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে।




কর্কট রাশি: 
প্রতিবেশীর সঙ্গে অশান্তির আশঙ্কা। কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় প্রচুর উন্নতি। কোনও বিষয়ে মানসিক চাপ থাকবে। প্রেমে সাফল্য লক্ষ্য করা যাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে। ব্যবসা বা কাজের ক্ষেত্রে খুব ভাল যোগ থাকলেও যথেষ্ট পরিশ্রম করতে হবে। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।।

সিংহ রাশি: 
পুরনো কোনো পরিকল্পনা হঠাৎ করে বাস্তবায়ন করতে গেলে তা ভণ্ডুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালীদের মন রক্ষা করে কাজ সম্পাদনে উদ্যোগ নিন। কেনাকাটার সময় নিজের অবস্থা বিবেচনা করে ব্যয় নিয়ন্ত্রণ করুন।

কন্যা রাশি:
রাজনৈতিক কাজে মনোযোগ দিন। কাজে অবহেলা না করে জনসংযোগ ও প্রচারমূলক যে কোনো ধরনের কাজে নিজেকে মনোনিবেশ করুন। দূরে থাকা মা-বাবা বা সন্তানের সঙ্গে দেখা করলে মানসিকভাবে আপনি ভালো থাকবেন।





তুলা রাশি: 
পুরনো পাওনা আদায়ে সমঝোতার উদ্যোগ সুফল বয়ে আনতে পারে। কারও ওপর আস্থা স্থাপনের আগে আরেকবার ভেবে নেয়া উচিত হবে। আর্থিক যোগাযোগের দিকটি আজ শুভ হতে পারে।

বৃশ্চিক রাশি: 
সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই পদোন্নতির যোগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের কারও কারও অন্যত্র বদলির সম্ভাবনা রয়েছে। লেনদেনের ব্যাপারে আজ সতর্কতা অবলম্বন করুন।

ধনু রাশি: 
প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময়তায় ভরে উঠতে পারে। বিপরীত লিঙ্গের পরিচিত কেউ আজ আপনার আর্থিক সহায়তায় এগিয়ে আসতে পারে। সহকর্মীদের কেউ আজ আপনার বিরুদ্ধে কাজ করতে পারে।




মকর রাশি: 
বিয়ের যোগ ও রোমান্টিক বিষয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিন। তবে কারও কারও ক্ষেত্রে মানসিক অস্থিরতার কারণ হতে পারে। বড় ধরনের ব্যাংক ঋণ বা জমি ক্রয়ের সুযোগ আসতে পারে। দূরের যাত্রায় পানাহারে সাবধান থাকুন।

কুম্ভ রাশি: 
আজ আপনার বন্ধুরা আপনাকে উত্তেজিত করতে পারে। আজ বন্ধুদের ইমোশনাল বিষয়ে ভুল বোঝাবুঝিরও সম্ভাবনা রয়েছে। যা করবেন ভেবেচিন্তে করুন। কেনাকাটায় আজ অতিরিক্ত ব্যয় হতে পারে।

মীন রাশি: 
আজ সব কাজে খুব বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। অপরের কোনও অশান্তি আজ বাড়িতে আসতে পারে। আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.