করোনা আটকাতে আজই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
৩১ মে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হয়েছে। শুরু হয়েছে পঞ্চম দফার লকডাউন।কিন্তু করোনা আটকানো সম্ভব হয়নি।তাই করোনা আটকাতে ফের আজ থেকেই বৈঠক শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারও হবে এই বৈঠক।
লকডাউন বাড়া নিয়ে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে তাই ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে যে ২০ মার্চ প্রথম বৈঠক, ২ এপ্রিল, দ্বিতীয় বৈঠক, ১১ এপ্রিল তৃতীয় বৈঠক এবং এপ্রিলের ২৭ তারিখ চতুর্থ বৈঠক হয়েছিল। এই সব বৈঠকে নিজেদের মতামত দিয়েছিল রাজ্যগুলি। তারপর ফের বৈঠক হতে চলেছে জুনের ১৬ এবং ১৭, পরপর দু’দিন।পয়লা জুন থেকে আনলক-১ এর আওতায় স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে গোটা দেশ।
Post a Comment