সুশান্তের মৃত্যুতে একাধিক সেলেব্রিটিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
রবিবার আত্মঘাতী হয়েছেন সুশান্ত সিং রাজপুত। এখনও সেই রেশ কাটেনি। কেন একজন সফল অভিনেতাকে এভাবে চলে যেতে হল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। তদন্ত করছে পুলিশ।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে, তাঁদের মধ্যে সবার আগেই নাম রয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। কারণ শেষের দিকে তিনিই অভিনেতার সবথেকে ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন বলে মনে করা হয়।
এই ঘটনার পেশাগত কোনও শত্রুতা ছিল কী না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখও। তিনি জানিয়েছেন, মুম্বই পুলিশ এ ব্যাপারে তদন্ত করবে।
একটী ট্যুইটে মন্ত্রী লিখেছেন, ‘পোস্টমর্টেম বলছে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে। কিন্তু মিডিয়া রিপোর্ট বলছে, সুশান্তের ক্লিনিক্যাল ডিপ্রেশনের পিছনে ছিল পেশাগত শত্রুতা। মুম্বই পুলিশ এই বিষয়ে তদন্ত করবে।
Post a Comment