গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনা বর্ধমান থানার হরিনারায়ণপুরের কোঁড়াপাড়ায় এলাকায়। ঘটনার বিষয়ে গৃহবধূ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
তার ভিত্তিতে ধর্ষণের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে। যদিও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। মহিলা থানার এক অফিসার বলেন, তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে ওই গৃহবধূ জানিয়েছেন, প্রতিবেশী এক যুবক রাস্তাঘাটে একা পেলে তাঁকে আজেবাজে কথা বলত। কিন্তু, বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি। দিনকয়েক আগে সকালে বাড়িতে তিনি একা ছিলেন।
তাঁর স্বামী কাজে বেড়িয়েছিলেন। তাঁর দু’টি বাচ্চা পাড়ায় খেলছিল। সেই সময় ওই যুবক দরজা খুলে ভিতরে ঢুকে তাঁকে ই চেষ্টা করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এলে অভিযুক্ত পালিয়ে যায়।

Post a Comment