খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির
শনিবার থেকে খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। ভক্তদের আবদার মেনে মন্দির খুলে দেওয়া হচ্ছে জানালেন মন্দির কমিটির আহ্বায়ক কুশল চৌধুরী। জানা গিয়েছে আপাতত দশজন করে ভক্ত একবারে মন্দিরের প্রবেশাধিকার দেওয়া হবে। তবে মন্দিরে ফুল নিয়ে প্রবেশ করা যাবে না। শুধু প্রসাদ নিয়ে আসা যাবে।
প্রসংগত প্রাসাদের ডালা দূর থেকে একটি পাত্রে রেখে দিতে হবে। সোশ্যাল ডিস্টেন্স মেনে পুজো করতে হবে। এছাড়াও বাইরে যাতে কোনভাবে ভিড় না হয় সেটি দেখবে দক্ষিণেশ্বর আউটপোস্টের পুলিশ। বুধবার কিভাবে পুজো হবে এবং কিভাবে ভক্তদের মন্দিরে প্রবেশ করানো হবে তার ট্রায়েল হয়।
একই সঙ্গে পুলিশ কিভাবে মন্দির কমিটির সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে তাও এদিন ট্রায়াল করে দেখা হয়। চলতি মাসের শুরুর দিকেই মন্দির খুলে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়। এরপরেই মন্দিরের ট্রাস্টি বোর্ড এ বিষয়ে বেশ কয়েকবার বৈঠক করে মন্দির খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়।
শনিবার মন্দির খুলে গেলও ১০ জন করে মন্দিরে প্রবেশ করানো নিয়ে ভক্তদের মধ্যে সংশয় দেখা গিয়েছে। কারণ মঙ্গল ও শনিবার বেশ বেশ ভিড় হয় দক্ষিণেশ্বর মন্দিরের।

Post a Comment