বীরভূমের চারটি সতীপীঠ আজ থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হলো - The News Lion

বীরভূমের চারটি সতীপীঠ আজ থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হলো




বীরভূমের অন্যতম  পাঁচ সতীপীঠের মধ্যে চারটি সতীপীঠ আজ থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হলো। বক্রেশ্বর সতীপীঠ বাদ দিয়ে  কঙ্কালীতলা, লাভপুরের ফুল্লাইতলা, সাঁইথিয়ার নন্দিকেশ্বরী,নলহাটির নলাটেশ্বরী মায়ের দ্বার উন্মোচিত করে দেওয়া হলো সোমবার সকাল থেকে।




মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত করতেই ভক্তদের আগমন ঘটতে শুরু করে।  তবে মন্দির চত্বরে নলহাটি এবং সাঁইথিয়া পৌরসভার উদ্যোগে লাগানো হয়েছে একাধিক নির্দেশিকা। মন্দির চত্বরের মেঝেতে চক দিয়ে গোল বৃত্ত করে দেওয়া হয়েছে,যাতে  ভক্তরা  সমান দূরত্ব বজায় রেখে প্রত্যেকে সুষ্ঠুভাবে  মন্দিরে মায়ের পুজো দিতে পারে।



মন্দিরে প্রবেশের মুখে রাখা হয়েছে স্যানিটাইজার।  প্রত্যেক পূণ্যার্থীর মুখে মাস্ক থাকা আবশ্যক। সরকারি নির্দেশিকা মেনেই  মন্দির চত্বরে প্রবেশ করতে হবে সকল ভক্তদের। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.