সুস্থ আছি, আপনারা বিচলিত হবেন না : মাশরাফি - The News Lion

সুস্থ আছি, আপনারা বিচলিত হবেন না : মাশরাফি



বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা করোনাভাইরাস আক্রান্ত হন গত শনিবার। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো হলেও কিছু নিউজ পোর্টাল তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এমন শিরোনামে সংবাদ প্রকাশ করলে তা দ্রুতবেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর এ বিষয়ে মাশরাফি নিজেই মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ‘আমি সুস্থ আছি, আপনারা বিভ্রান্ত হবেন না।’ আজ সোমবার বিকেলে তিনি এই স্ট্যাটাসটি দেন।


আরও পড়ুন- ভারত চিন কূটনৈতিক সম্পর্কের অবনতি কী বড়সড় প্রভাব ফেলবে আইপিএল-এ?

ফেসবুকে মাশরাফি লিখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

এরআগে তার পরিবার থেকে জানানো হয়েছিল মাশরাফি সুস্থই আছেন। তবে পুরোনো অ্যাজমার সমস্যা থাকায় ঝুঁকি নিতে চাইছেন না তারা, এজন্য তাকে হাসপাতালে নেওয়া হতে পারে।


আরও পড়ুন-  সৌরভ গাঙ্গুলি ভারতের অন্যতম সেরা সফল অধিনায়ক, শোয়েব আখতার

এছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) একজন কর্মকর্তাও মাশরাফির সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসায় মাশরাফির চিকিৎসার নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিসৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.