
প্রেমিকার বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগ প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার বড়জাগুলীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাদিয়ার হরিণঘাটা থানার জাগুলী দক্ষিণ ভৌমিক পাড়ার ভবতোষ দেবনাথ এর সাথে প্রিয়া মজুমদারের দীর্ঘদিনের প্রনয়ের সম্পর্ক ছিল দাবি দুই পরিবারের।
প্রেমিকের বাড়ির অভিযোগ, ভবতোষ তুরস্কে কাজ করতো। দু'বছর আগে তুরস্কে গিয়েছিলো, গত বছরের ডিসেম্বর মাসে বাড়িতে আসে। এরপর মার্চে আবার যাওয়ার কথা থাকলেও করোনা সংক্রমনের জন্য লকডাউন এর জেরে যেতে পারেনি।
বিদেশে থাকাকালিন প্রিয়াকে মাসে মাসে টাকা পাঠাত এবং এর মধ্যেই সেই টাকা নিয়ে তাদের মধ্যে অশান্তি তৈরি হয়েছিল বলে দাবি পরিবারের। ভবতোষ এর পরিবারের দাবি, রবিবার বিকেলে ফোন করে নিজের বাড়িতে ডাকে প্রিয়া। ভবতোষ প্রিয়ার বাড়ির ছাদ থেকে পড়ে যায় বলে জানতে পারে ভবতোষ এর পরিবার।
আরও পড়ুন চিনের তৈরি করোনা ভ্যাকসিন প্রথমেই পাবে বাংলাদেশ
প্রিয়ার পরিবারের লোকজন তাকে প্রথমে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখান থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যদিও প্রেমিকের পরিবারের ওঠা অভিযোগ অস্বীকার করেছে। প্রেমিকার পরিবারের দাবি, ভবতোষ নিজেই ছাদ থেকে পড়ে যায়।
টাকা নিয়ে কোনো বিষয় নেই। যদিও ঘটনা তদন্তে নেমেছে হরিণঘাটা থানা পুলিশ। ইতিমধ্যেই প্রেমিকা ও তার বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
Post a Comment