মানুষকে সাহায্য করবে বাংলার যুবশক্তি
বিপদে পড়া মানুষকে সাহায্য করার জন্য বাংলার যুবশক্তি কাজ করবে। পূর্ব বর্ধমানের টাউনহলের সভায় এসে এমনই কথা বলেন অভিনেতা সোহম চক্রবর্তী।
তিনি বলেন, “গোটা পৃথিবীর সাথে বাংলায়ও করোনা থাবা বসিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারদর্শীতার জন্য বাংলা সেফ জায়গায় আছে।
আমফান ও করোনা মোকাবিলায় বাংলার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার যুবশক্তি কাজ করার চেষ্টা করছে। সারা রাজ্যে বাংলার যুবশক্তিতে লক্ষাধিক সদস্য করার লক্ষ্য আছে। বাংলার মানুষ বিপদে পড়লে বাংলার যুবশক্তি সাহায্য করবে।“

Post a Comment