করোনাও দেবী হয়ে উঠছে রানাঘাটে - The News Lion

করোনাও দেবী হয়ে উঠছে রানাঘাটে




ভয় থেকেই ভগবানের সৃষ্টি এমনটাই বলেন বিজ্ঞান কর্মীরা। আর  ভক্তবৃন্দেরা বলেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সে যাই হোক। করোনাও কি দেবী হতে চলেছেন ?




 জেলাগত পার্থক্য থাকলেও উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া এবং যোগ সাদৃশ্য লক্ষ্য করা গেল শুক্রবার। রানাঘাট রেলের পূর্ব পার হার্ব এলাকার কিছু হিন্দিভাষী গৃহবধূ আজ রানাঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বড়বাজার ঘাটে সামিল হয়েছিলেন করনা মোকাবিলায়, তাদের বিশ্বাস নিয়ে।





ছট পুজোর মত খানিকটা রীতিনীতি থাকলেও পুজোর উপকরণ সম্পূর্ণ আলাদা। নটি করে জবা ফুল, লবঙ্গ, লাড্ডু, পান এরকম বেশ কিছু অন্য ধরনের উপকরণ।




পুজো দিতে আসা মহিলাদের মধ্যে থেকে আশাদেবী বলেন বিহারে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তারা জানতে পেরেছেন এই পুজোর রীতিনীতি বিষয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.