করোনা ছাড়াও আরও যে সব মহামারীর কোপে পড়েছে ভারত
বিগত ছ’মাস ধরে করোনা আতঙ্কে বিশ্বের শতাধিক দেশে ঘরবন্দি হয়ে কাটাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এ পর্যন্ত সারা বিশ্বের সাড়ে ৪ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। ভারতেও এ পর্যন্ত ১২ হাজার ২৩৭ জনের মৃত্যু হয়েছে। তবে এই প্রথম নয়, এদেশে আগেও থাবা বসিয়েছিল করোনার মতোই বেশ কয়েকটি মহামারী।
কলেরা:
১৮১৭ সাল থেকে ১৮৮১ সালের মধ্যে মোট পাঁচ বার কলেরার প্রাদুর্ভাব হয়েছিল ভারতে।
বম্বে প্লেগ:
১৮৬৫ সালে মহামারীর আকার নিয়েছিল এটি। এতে মৃত্যু হয়েছিল অন্তত কয়েক হাজার মানুষের। আক্রান্ত হয়েছিলেন কয়েক লক্ষ মানুষ। অনেকেই সে সময় বম্বে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।
স্প্যানিস ফ্লু (ইনফ্লুয়েজ্ঞা):
১৯১৮ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত বহু মানুষের প্রাণ কেড়েছে এই মহামারি। একে স্প্যানিস ফ্লু-বলেও অভিহিত করা হয়। ‘স্প্যানিস ফ্লু’-এর হানায় মৃত্যু হয় সারা বিশ্বের প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষের। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রায় ৫০ কোটি মানুষ। ভারতের মহামারির ইতিহাসে স্প্যানিস ফ্লু-কে সবচেয়ে ভয়ঙ্কর বলে চিহ্নিত করা হয়।
স্মল পক্স:
১৯৭৪ সালে বিশ্বজুড়ে স্মল পক্স মহামারির আকার নিয়েছিল। এতে দেশে ১৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই তালিকায় ভারতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা।
Post a Comment