এবার সৌদি আরবে বসবাসকারীরাই শুধু হজ করতে পারবেন - The News Lion

এবার সৌদি আরবে বসবাসকারীরাই শুধু হজ করতে পারবেন





আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর বাইরের কোনো দেশ থেকে সৌদি আরব গিয়ে কেউ হজ পালন করতে পারবেন না। কেবল সৌদিতে বসবাসকারীরাই সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের অনুমতি পেলেন। গতকাল সোমবার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।




মন্ত্রণালযয়ের ঘোষণায় বলা হয়, ১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের হজ পালনকারীরা হজে অংশ নিতে পারবেন না। সীমিতভাবে সৌদি আরবে বসবাসকারী দেশটির নাগরিক অথবা প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের সুযোগ পাবেন।




চলমান করোনাভাইরাস মহামারির হুমকির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে বলেও ঘোষণায় জানানো হয়।





২০১৯ সালে ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন হজ পালন করেছেন। তার মধ্যে সৌদির নাগরিক ছিলেন ২ লাখ ১১ হাজার ৩ জন। আর সৌদিতে কর্মরত বিভিন্ন দেশের নাগরিক ছিলেন ৪ লাখ ২৩ হাজার ৩৭৬ জন।
 
 
 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.