আন্তর্জাতিক যোগ দিবস - The News Lion

আন্তর্জাতিক যোগ দিবস




আজ ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস৷ বর্তমানে এই চূড়ান্ত কর্মব্যস্ততার সময়ে শরীরকে সুস্থ রাখতে দুনিয়ার অধিকাংশ দেশে প্রায় নিয়মিত যোগাভ্যাস করেন লক্ষ লক্ষ মানুষ। যতই আমরা প্রযুক্তি নির্ভর হচ্ছি, ততই যেন জীবনে বাড়ছে নানা অসুখ! আর তার অনেকগুলি থেকেই মুক্তি দিতে পারে যোগাভ্যাস। ২০১৪ সাল থেকে প্রতি বছর ২১ জুন দিনটি ‘বিশ্ব যোগ দিবস’ হিসাবে পালন করেছে রাষ্ট্রপুঞ্জ।




যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন।




গোটা দুনিয়ার সঙ্গে নতুন করে যোগসূত্র গড়ে দিয়েছে ‘বিশ্ব যোগ দিবস’। গেলো বছরগুলোতে বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসে যে বিপুল সাড়া মিলেছে, সেই বিচারে এই দিনটি নিয়ে প্রত্যাশাটা অনেকখানিই বেড়ে যাচ্ছে।




তবে এবার পরিস্থিতি ভিন্ন। গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে প্রাদুর্ভাব ঘটেছে মহামারি করোনাভাইরাসের, যা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এখনো করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এ অবস্থায় দিবসটি পালন করা কঠিন হয়ে পড়েছে সবার জন্য। তবুও এ কথা নির্দ্বিধায় বলা যায়, যোগাভ্যাস একটি দিনের জন্য নয়, এটা প্রতিদিনকার অভ্যাস। তাই যারা যোগকে ভালোবাসেন তারা সারা বছরই এটি অব্যাহত রাখবেন এই প্রত্যাশাই থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.