ফের নয়া পথ লাদাখের আরেক পাশে অনুপ্রবেশের চেষ্টা চিন সেনার - The News Lion

ফের নয়া পথ লাদাখের আরেক পাশে অনুপ্রবেশের চেষ্টা চিন সেনার



উপগ্রহ চিত্র অনুসারে ফের নয়া পথ ধরে লাদাখের আরেক পাশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে চিন সেনা। আর উপগ্রহের এই নতুন চিত্র বেশ উদ্বেগ তৈরি করেছে। দৌলত বেগ ওলডি বা ডিবিও ও ডেপসাং সেক্টরে চিনা সেনার গতিবিধি নজরে এসেছে ওই ছবিতে। 




জুন মাসেই এই এলাকায় চিনের বেস ক্যাম্প তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকটি গাড়িও নজরে এসেছে। ডেপসাং সেক্টরে চিনা সেনার আনাগোনা হতে পারে মে মাসেই এই খবর পেয়েছিল ভারতীয় সেনা।




সেখানে নজরদারিও চলছিল। উল্লেখ্য ২০১৩ সালে প্রথম এই সেক্টরে চিনা সেনার অনুপ্রবেশ ঘটে। এদিকে, বুধবারই সীমান্তের উত্তাপ মেটাতে ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অন ইন্ডিয়া চায়না বর্ডার অ্যাফেয়ার্স প্রজেক্টের আওতায় এই আলোচনা শুরু করে দুই দেশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.