অবশেষে পুলিশের হাতে এল সুশান্তের ফাইনাল পোস্ট মর্টেম রিপোর্ট - The News Lion

অবশেষে পুলিশের হাতে এল সুশান্তের ফাইনাল পোস্ট মর্টেম রিপোর্ট




অবশেষে  বুধবার পুলিশের হাতে এল সুশান্ত সিং রাজপুতের ফাইনাল পোস্ট মর্টেম রিপোর্ট। সেই রিপোর্টেও শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর কথাই উল্লেখ করা হয়েছে। 




জানা গিয়েছে তাঁর ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।আগের  পোস্টমর্টেম রিপোর্টে তিনজন চিকিৎসকের সই রয়েছে। আর ফাইনাল রিপোর্টে রয়েছে পাঁচ জন চিকিৎসকের সই।



তবে এবারের  রিপোর্টেও বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ধস্তাধস্তির কোনও প্রমাণ মেলে নি। সুশান্তের নখ পরিস্কার, ফলে অন্য কারও উপস্থিতির চিহ্ন নেই বললেই চলে। রিপোর্টে বলা হয়েছে, এটা সম্পূর্ণভাবে আত্মহত্যার ঘটনা, কোনও ষড়যন্ত্রের ইঙ্গিত নেই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.