মাস্ক না পরায় এবার জরিমানা দিতে হল খোদ প্রধানমন্ত্রীকে - The News Lion

মাস্ক না পরায় এবার জরিমানা দিতে হল খোদ প্রধানমন্ত্রীকে




এবার  মাস্ক না পরায় জরিমানা দিতে হল প্রধানমন্ত্রীকে। শুধু প্রধানমন্ত্রীই নন, মাস্ক না পরার ‘অপরাধে’ জরিমানা গুণতে হল তাঁর সঙ্গে থাকা আরও বেশ কয়েকজনকে। আইন না মানলে কাউকে যে রেয়াত করা হবে না তা বুঝিয়ে দিল বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রক।  সে আম পাবলিক হোক বা ভিভিআইপি, সকলের জন্য একই নিয়ম। সে দেশের স্বাস্থ্যমন্ত্রক বেশ কড়া।





করোনার সংক্রমণ ছড়ানোয় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে পা রাখলেই জরিমানা করা হচ্ছে আইনভঙ্গকারীদের। প্রধানমন্ত্রী হোন কিংবা আমজনতা। আইন যে সবার জন্যই সমানভাবে প্রযোজ্য তারই প্রমাণ মিলল বুলগেরিয়ায়।




 মাস্ক না পরে বেরনোয় এবার জরিমানা দিতে হল বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসোভকে। স্বাস্থ্যবিধি ভাঙার জন্য তাঁকে ১৭৪ ডলার জরিমানা করেছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। শুধু প্রধানমন্ত্রীই নন, মাস্ক না পরার ‘অপরাধে’ তাঁর সঙ্গীদেরও জরিমানা করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.