আমফানে ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন জানিয়েও পঞ্চায়েত থেকে পাননি অনুদান
আমফান ঝড়ে উড়ে যায় ঘরের সম্পূর্ণ টালির চাল। সরকারি অনুদান চেয়ে দ্বারস্থ হন পঞ্চায়েত প্রধানের কাছে আজও কোন সাড়া মেলেনি বলে অভিযোগ।
ঘটনাটি উত্তর ২৪ পরগনা দত্তপুকুরের বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ইছাপুর গ্রামের। যিনি অভিযোগ করছেন তিনি হলেন পূর্ব ইসাপুর এর বাসিন্দা মঞ্জিলা বিবি। তার বক্তব্য আমফান ঝড়ে তার ঘরের সম্পূর্ণ টালির চাল উড়ে গেলে পঞ্চায়েত প্রধান কে জানালে আজও পর্যন্ত কোন অনুদান মেলেনি বলে অভিযোগ।
তবে পাশাপাশি উল্লেখ্য পঞ্চায়েত থেকে একটি তাবু দেবার আশ্বাস মিলেছে।আমফানের ক্ষতিপূরণের টাকা আজও না মেলায় তার অনুরোধ তিনি যেন এই ক্ষতিপূরণের টাকা পান।

Post a Comment