করোনা সাথে লড়তে পাঁচটি অ্যান্টিবডি আবিষ্কার করল সিঙ্গাপুর গবেষকরা - The News Lion

করোনা সাথে লড়তে পাঁচটি অ্যান্টিবডি আবিষ্কার করল সিঙ্গাপুর গবেষকরা




 করোনার সাথে লড়তে প্রত্যেক দেশের গবেষকরা ভ্যাকসিন তৈরির চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও আশা দেখাতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, ভ্যাকসিন আসতে আসতে হয়তো বছর ঘুরে যেতে পারে। আর এই আশঙ্কার মধ্যেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য পেলেন সিঙ্গাপুরের গবেষকরা। 




 তাদের দাবি, এমন পাঁচটি অ্যান্টিবডি তারা আবিষ্কার করে ফেলেছেন যা করোনা রোধে সক্ষম। সূত্রের খবর অনুযায়ী, সে দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন প্রতিষ্ঠান একথা জানিয়েছে। খুব শীঘ্রই ওই অ্যান্টিবডি মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে বলে সিঙ্গাপুরের তরফে জানানো হয়েছে। 




পরীক্ষামূলক প্রয়োগের জন্য এখন হেলথ সায়েন্স কর্তৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করছেন গবেষকরা। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই সংক্রান্ত অনুমতি চলে আসবে।                                            প-০প  ডিফেন্স সায়েন্স অর্গানাইজেশন (ডিএসও) জানিয়েছে, কয়েক মাস ধরে এই গবেষণা তারা চালিয়ে যাচ্ছে।  করোনা আক্রান্ত রোগীর রক্তের প্যাথোজেন নিয়ে গবেষকরা পরীক্ষা শুরু করেন। আর তা করে সাফল্য পেয়েছেন তাঁরা।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.