১২ ঘন্টার মধ্যে পরপর ২ বার ভূমিকম্প হল ভারতের উত্তর পূর্বে - The News Lion

১২ ঘন্টার মধ্যে পরপর ২ বার ভূমিকম্প হল ভারতের উত্তর পূর্বে







ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের উত্তর পূর্বের রাজ্য মিজোরাম।  সোমবার ভোর ৪.১০ নাগাদ ভূমিকম্প হয় মিজোরামে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৩। 




ভূপৃষ্ঠ থেকে ২০ কিমি নিচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। মিজোরামের চম্পাই থেকে ২৭ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।




এনিয়ে ১২ ঘন্টার মধ্যে পরপর ২ বার  ভূমিকম্প হল ভারতের  উত্তর পূর্বে। রবিবার বিকেল ৪.১৬-তে হওয়া ভূমিকম্পের পরিমাপ ছিল রিখটার স্কেলে ৫.১। রবিবার কিংবা সোমবার কোনও ভূমিকম্পতেই কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রবিবার অসম, মেঘালয়, মনিপুর ও মিজোরামে একসঙ্গে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।





ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল মিজোরামের রাজধানী আইজলের ২৫ কিমি পূর্ব উত্তর পূর্বে থিল রবিবারের ভূমিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ট থেকে ৩৫ কিমি গভীরে ভূমিকম্প রেকর্ড করা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.