আজও বৃদ্ধি পেল পেট্রোলের দাম
বৃহস্পতিবার আরও বৃদ্ধি পেল পেট্রোলের দাম। বুধবারের তুলনায় দাম বাড়ল ৫১ পয়সা। এদিন দাম বেড়ে হল ৭৯.৫৯ টাকা। বুধবারের তুলনায় ডিজেলের দাম বাড়ল ৫৮ পয়সা। আজ বৃহস্পতিবারের বর্ধিত ডিজেলের দাম ৭১.৯৬ টাকা।
বেড়েছিল ডিজেলের দামও। ৭০.৮৪ টাকা থেকে বুধবার ৫৪ পয়সা বেড়ে দাম হয় ৭১.৩৮ টাকা। লকডাউনের জেরে টানা ৮২ দিন তেলের দাম এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আচমকা তা যেন বেড়েই চলেছে।
তবে রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণনকারী সংস্থা, যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন , ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড গ্রাহকদের কাছ থেকে বাড়তি শুল্ক তোলার পরিবর্তে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করছে বলে জানা গিয়েছে। কিন্তু বিশ্ববাজারে যা-ই হোক না কেন, ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম আগামী দিনে আরও বাড়তে পারে।
Post a Comment