বিরোধীদল করার অপরাধে আমফানের ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত
নিজস্ব প্রতিনিধি ; বিরোধীদল করার অপরাধে আমফানের ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত, অভিযোগ খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এর বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বাগাছি গ্রাম পঞ্চায়েতের ৫০ নম্বর বুথের।
সম্প্রতি ঘটে যাওয়া আমফাল ঝড়ে উড়ে যায় গরুর গোয়াল এর সম্পূর্ণ টালির চাল। ক্ষতিপূরণের আবেদন করেন কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে। আবেদন করেন কদম্বাগাছি বাসিন্দা আনোয়ার আলী।
আনোয়ারের বক্তব্য, ঝড়ের পর পঞ্চায়েত প্রধানকে জানানো হয়। অভিযোগ, পঞ্চায়েত প্রধান গৌতম পাল নাকি জানিয়েছেন, আনোয়ার আলী নাকি বিরোধী দল করেন তাই তার নাম বাদ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে গৌতম পালের বক্তব্য জানা যায়নি। তারপর আনোয়ার আলী বিডিও অফিসে আবেদন পত্র নিয়ে যান। সেখানেও তার আবেদন গ্রহণ করা হয়নি বলে অভিযোগ আনোয়ারের।
ঝড়ে ক্ষতির কারনে গরু গুলোকে কোনরকমে বাঁচাতে পেরেছে। বর্তমানে গরুর গোয়ালের ছাদ ঢেকে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে। আনোয়ার আলীর বক্তব্য সরকারের কাছে ক্ষতিপূরণের টাকা যেন তিনি পান।

Post a Comment