ভারত-চিন দ্বন্দ্বে কোনও মধ্যস্থতার প্রস্তাব দেবে না আমেরিকা, হোয়াইট হাউস
ভারত-চিন দ্বন্দ্বে আপাতত কোনও মধ্যস্থতার প্রস্তাব দেবে না আমেরিকা সাফ জানিয়ে দেওয়া হয়েছে হোয়াইট হাউসের তরফে। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে মার্কিন প্রশাসন।
তাঁরই নির্দেশে ভারত-চিন পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তা খেয়াল রাখছে হোয়াইট হাউস। এদিকে ভারত-চিন সীমান্তে ২০ জন সেনা শহিদ হওয়ার পর থেকেই উত্তপ্ত গোটা দেশ। দফায় দফায় বৈঠক চলছে দিল্লিতে। ইতিমধ্যেই চিনের মন্তব্যের কড়া জবাব দিযে দিয়েছে ভারত।
গালওয়ান ভ্যালি চিনের বলে দাবি করেছিল বেজিং। বুধবার মধ্যরাতে বেজিং-এর গালওয়ান ভ্যালি চিনের বলে দাবি করার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
Post a Comment