মলদ্বার দিয়ে ঢুকে গেল জ্যান্ত মাছ, তারপর... - The News Lion

মলদ্বার দিয়ে ঢুকে গেল জ্যান্ত মাছ, তারপর...




করোনা নিয়ে রীতিমত আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট সমালোচিত চিন। আর ঠিক সেই সময় এক অদ্ভুত কাণ্ড ঘটালেন চিনের দক্ষিণাংশ গুয়াংদং এলাকার এক এক ব্যক্তি।  জানা যাচ্ছে, ওই ব্যক্তি অসাবধানতা বশত এক মাছের উপরে বসে পড়েন। আর তাতেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা।




জানা যায়, জ্যান্ত মাছটি ওই ব্যক্তির রেক্টাম অর্থাৎ মলদ্বারে একেবারে বিপদজনক ভাবে আটকে যায়। মলদ্বারেই ছটফট করতে করতে মাছটি মরে যায়। শুরু হয় তীব্র যন্ত্রণা!  কিন্তু অবশেষে দীর্ঘ প্রচেষ্টায় এবং চিকিৎসকদের সহায়তাতে মৃত মাছটি বার করা গিয়েছে ওই ব্যক্তির শরীর থেকে।






 গত সপ্তাহে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।  জানা যায়, ওই ব্যাক্তি পেটে তীব্র ব্যাথা নিয়ে চিনের একটি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন।  ডাক্তাররা ব্যথার কারণ কিছুতেই বুঝতে পারেননি প্রথমে। এরপর ওই ব্যক্তিকে এক্সরে করতে বলেন। কিন্তু এক্সরে রিপোর্ট দেখে কার্যত চমকে গিয়েছিলেন ডাক্তাররা।



দেখেন, রিপোর্টের মধ্যে আস্ত একটা মাছ!!  ডাক্তারদের কাছে ওই রোগী জানিয়েছেন,হয়তো কোনওভাবেই ভুলবশত বসে পরার কারণে মাছটি হয়তো তার মলদ্বারে ঢুকে গিয়েছিল। তারপর  ডাক্তারেরা অপারেশন করে ওই মাছটি তার শরীর থেকে বার করেছেন। আপাতত সুস্থই আছে ওই ব্যক্তি।তবে ডাক্তাররা যা ভেবে ছিলেন তা মোটেই হয়নি। বের হওয়া মাছটি আকৃতিতে বেশ বড়।  ওই ব্যক্তির অপারেশনের একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।




    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.