মাদকপাচারকারী দল গ্রেফতার
বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ ও নরেন্দ্রপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মাদকপাচারকারী দলকে শনিবার কামালগাজি মোড় থেকে ধরেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮০ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
এছাড়াও পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একটি চার চাকার পিক আপ গাড়ি এবং নগদ প্রায় সাড়ে ৩ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন। পুলিশ জানায়, ধৃতরা হল জাফর ঘরামি, রুলামিন সেখ, গিয়াস উদ্দিন গাজি এবং বুয়া সাহা ওরফে তালবুড়ো।

Post a Comment