সৌরভ গাঙ্গুলি ভারতের অন্যতম সেরা সফল অধিনায়ক, শোয়েব আখতার - The News Lion

সৌরভ গাঙ্গুলি ভারতের অন্যতম সেরা সফল অধিনায়ক, শোয়েব আখতার




বিসিসিআই-এর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির উচ্ছ্বসিত প্রশংসা করলেন পাকিস্তানি স্পিড স্টার শোয়েব আখতার। না, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে সৌরভের প্রশংসা করলেন না, শোয়েব প্রশংসা করলেন খেলোয়াড় তথা ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলির। সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক।  তিনি খুব জটিল সময়ে শুধু ভারতীয় দলের দায়িত্ব নেননি, বরং জাতীয় দলকে একটি উত্তরণের মধ্য দিয়ে যেতেও সহায়তা করেছিলেন।কলকাতার বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন দুর্দান্ত নেতা।




 তিনি ভারতের অধিনায়ক হওয়ার আগে পর্যন্ত দল বিদেশের অবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হতো।যখন শোয়েব আখতার বোলিং-এর গতির ভয়ে তটস্থ থাকতেন ব্যাটসম্যানরা। তখন আখতারের বোলিংয়ের সামনে সবচেয়ে সাহসী ছিলেন নাকি সৌরভ গাঙ্গুলিই। খোদ এই সার্টিফিকেট দিলেন শোয়েব আখতার নিজে। এমনকি সৌরভ গাঙ্গুলিই একমাত্র ব্যাটসম্যান, যিনি শোয়েব আখতারকে নতুন বলে মোকাবেলা করতে নাকি মোটেও ভয় পেতেন না।একই সঙ্গে সৌরভ গাঙ্গুলিকে তার খেলা প্রতিপক্ষ অধিনায়কদের মধ্যে সেরা অধিনায়ক হিসেবেও বর্ণনা করেন শোয়েব আখতার।




 তিনি বলেন, ‘যদি আমি ভারতের কথা বলি, তাহলে অবশ্যই সৌরভ গাঙ্গুলির বিষয়টা আসবে। ভারত তার চেয়ে আর ভালো কোনো অধিনায়ক এখনও পর্যন্ত জন্ম দিতে পারেনি। মহেন্দ্র সিং ধোনিও খুব ভালো। অসাধারণ এক অধিনায়ক ছিলেন তিনিও। কিন্তু একটি দল হিসেবে ভারতকে গড়ে তোলার ক্ষেত্রে সৌরভই সবচেয়ে কঠিন কাজটি করে দিয়ে গেছেন।’ সৌরভ গাঙ্গুলিকে ভারতের অন্যতম সেরা সফল অধিনায়ক ধরা হয়।



তবে তার নেতৃত্বে ভারত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ এবং পাকিস্তানের একটি সিরিজও জিতেছিল। তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০০২ সালে ভারতকে একটি যৌথ বিজয় এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০০৩ এ রানার্স-আপ পজিশনে নেতৃত্ব দিয়েছিলেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.