ফের পাক হামলায় শহিদ জওয়ান - The News Lion

ফের পাক হামলায় শহিদ জওয়ান




ফের পাক হাম্লায় শহিদ জওয়ান।সূত্রের খবর, পাক গোলা বৃষ্টি ও মর্টার হামলায় এক তরুণ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। পুঞ্চ সেক্টরে গুলি চালাচ্ছে পাকিস্তান।  পুঞ্চ জেলার কিরনী সেক্টরের শাহপুরের কাছে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তান।



এতে এক জওয়ান শহিদ হয়েছেন ও অন্যদুজন দু’জন গুরুতর আহত হয়েছেন। সীমান্তের ওপার থেকে সেনা ছাউনি লক্ষ্য করে অবিরাম গুলি বর্ষণ করা শুরু করে পাকিস্তান। যদিও এর পালটা উপযুক্ত জবাব দেয় ভারতীয় সেনা। ভারতের পালটা জবাবে পাকিস্তানি বেশ কয়েকটি পোস্ট ভেঙে পড়েছে বলে খবর।দিন কয়েক আগেই অধিকৃত কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলের ওপারে থাকা একাধিক পোস্ট উড়িয়ে দিয়েছে ভারত। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে এদিন ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাকিস্তান।আর তাই, এইভাবে জবাব দিয়েছে  ভারতীয় সেনা।



প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল দেবেন্দর আনন্দ শনিবার জানান ২০২০ সালে সীমান্ত বারবার উত্তপ্ত করে তুলেছে পাক সেনা। নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত হামলা চালানো হয়েছে পাকিস্তানের তরফে। তিনি এদিন বলেন জুন মাসের প্রথম ১০ দিনেই ১১৪ বার হামলা চালিয়েছে পাক সেনা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকেই হামলার মাত্রা বেড়েছে বলে এদিন জানান দেবেন্দর আনন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.